Sunday, 3 May 2020
জে এস সি বিজ্ঞান।। দ্বিতীয় অধ্যায়ঃ জীবের বৃদ্ধি ও বংশগতি।
সংক্ষিপ্ত প্রশ্নঃ ১। কোষ কী? উত্তর : যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে ১ থেকে ২ কোষে পরিণত হওয়াকে কোষ বলে। ২। মাইটোসিস কী? উত্তর : যে প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমআকৃতির, সমগুণসম্পন্ন ও সমসংখ্যক ক্রমোজমবিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। ৩। মিয়োসিস কী? উত্তর : যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পর পর দুবার বিভাজিত হলে ক্রমোজমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রমোজমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাকে মিয়োসিস বলে। ৪। ক্যারিওকাইনেসিস কী? উত্তর : নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। ৫। সাইটোকাইনেসিস কী? উত্তর : সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। ৬। ইন্টারফেজ কী? উত্তর : ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থানকে ইন্টারফেজ বলে। ৭। হ্যাপ্লয়েড কী? উত্তর : এক প্রস্থ ক্রমোজমকে হ্যাপ্লয়েড (n) বলে। ৮। ডিপ্লয়েড কী? উত্তর : দুই প্রস্থ ক্রমোজমকে ডিপ্লয়েড (2n) বলে। ৯। বংশগতি কী? উত্তর : মাতা-পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে। ১০। ক্রমোজম কী? উত্তর : নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্টসংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রমোজম বলে। ১১। ক্রোমাটিড কী? উত্তর : প্রতিটি ক্রমোজম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে। ১২। সেন্ট্রোমিয়ার কী? উত্তর : ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে। ১৩। DNA-এর পূর্ণরূপ কী? উত্তর : ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড। ১৪। RAN-এর পূর্ণরূপ কী? উত্তর : রাইবো নিউক্লিক এসিড। ১৫। জিন কী? উত্তর : জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে।








0 comments:
Post a Comment