Sunday, 3 May 2020

জে এস সি তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রশ্ন।


প্রশ্নঃ  রাউটার কি? রাউটার ব্যবহারের সুবিধা ও অসুবিধা লিখ।
(রাউটার (Router) : রাউটার ইন্টারনেটওয়ার্ক কানেকটিভিটি ডিভাইস হিসেবে ব্যবহূত হয়। রাউটারের মাধ্যমে একাধিক নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করা যায় এবং নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এটি পোস্টম্যান-এর মতো উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট (ডেটার সমষ্টি) পৌঁছে দেয়।
রাউটারের সুবিধা (Advantages of Router) :
(১)   রাউটার ডেটা ট্রান্সমিশনে সংঘর্ষ বা বাধার সম্ভাবনা কমায়।
(২)   এখানে ব্রডকাস্ট ডেটা ফিল্টারিং সম্ভব হয়।
(৩)বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন( ইথারনেট, টোকেন, রিং ইত্যাদি সংযুক্ত করতে পারে।
রাউটারের অসুবিধা (Disadvantages of Router):
(১) রাউটারের দাম বেশি।
(২) একই প্রটোকল ছাড়া রাউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না।
(৩) এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল।
(৪) অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন।

প্রশ্নঃ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কি? সংক্ষেপে ব্যাখ্যা কর।

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface Card- NIC) : দুই বা ততোধিক কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করার জন্য একটি বিশেষ বর্তনীর প্রয়োজন হয়। এ বর্তনীকে যে কার্ডের উপর সজ্জিত করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলে। একে LAN কার্ডও বলা হয়। বিভিন্ন ধরনের অতিরিক্ত সুবিধা প্রাপ্তির জন্য ব্যবহূত উক্ত কার্ডসমূহকে Add in Card হিসেবে অভিহিত করা হয়। এ ধরনের কার্ডগুলো মাদারবোর্ডের এক্সপানশন স্পটে স্থাপন করা হয়। এই কার্ডকে এক্সপানশন স্পটে বসানোর পর নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত ড্রাইভার সফটওয়্যার দ্বারা ইন্সটল করতে হয়। NIC কার্ডটি পিসি এবং ডেটা ক্যাবলের সিগন্যাল আদান-প্রদানের কাজটি সমন্বয় করে থাকে। তবে বর্তমান কালের সকল কম্পিউটার বা ল্যাপটপে NIC কার্ড বিল্ট ইন থাকে বিধায় পৃথক কোনো কার্ড বসানোর প্রয়োজন হয় না।

0 comments:

Post a Comment