Monday, 4 May 2020

প্রশ্ন-উৎপাদন কাকে বলে? কত প্রকার ও কি কি?


উত্তর- যে প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে তার রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলা হয় তাকে অর্থনীতিতে উৎপাদন বলে। 
উৎপাদনের উপকরণ ৪ টি। যথা- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। 

ভূমিঃ উৎপাদন কার্যে ব্যবহৃত সকল প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেমন- ভূ-পৃষ্ট, পাহাড়, সূর্যের আলো। 

শ্রমঃ উৎপাদন কার্যে সহায়ক সকল প্রকার শারীরিক ও মানসিক প্রচেষ্টাকে শ্রম বলে। 

মূলধনঃ মানুষের শ্রমের দ্বারা যা উৎপাদিত হয়, তা যদি অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তাকে মূলধন বলে। 

সংগঠনঃ ভূমি, শ্রম, মূলধন এ ৩টি উপাদানকে একত্রিত করে উৎপাদনকার্য পরিচালনা করাকে সংগঠন বলে।

0 comments:

Post a Comment